৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাজাঞ্চি ইউনিয়নে মতবিনিময় সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল রাতে খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আশিকুর রহমান রানার সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো.আশিকুর রহমান রানা বলেন, ৭ নভেম্বর আমাদের শেখায় কীভাবে দেশের সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দাঁড়াতে হয়। আমি খাজাঞ্চি ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত এলাকাগুলোর রাস্তাঘাট, শিক্ষা ও সামাজিক অবকাঠামোর সার্বিক উন্নয়ন সাধনে নিজেকে উৎসর্গ করতে চাই। আমার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্যই হলো আপনাদের সেবা করা। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তবে খাজাঞ্চি ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সুশাসিত মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে রূপান্তর করব। এ জন্য আমি খাজাঞ্চি ইউনিয়নের সর্বস্তরের প্রবীণ মুরব্বি, যুবক ও তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর সর্বাত্মক সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনা করছি।

৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিএনপি নেতা গৌছ আহমদ বাবুল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলতাব মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক আমির উদ্দিন ম্বেবার, প্রচার সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী কয়েছ মিয়া, ইউনিয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দর রব, সিলেট জেলা যুবদলের সদস্য আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিব, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দনাই মিয়া, খাজাঞ্চি ইউনিয়নের প্রবীন মুরব্বি আখদুছ আলী, ৭নং ওয়ার্ বিএনপি সভাপতি ইছবর আলী, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুছ শ্রমিক দলের নেতা মাসুক আহমদ,৫নং ওয়াড বিএনপি সভাপতি লিয়াকত আলী,সাধারণ সম্পাদক আবুসৈয়দ,আব্দুর রব রাজু ম্বেবার,সাবেক সাধারন সম্পাদক ফরুক আহমদ,খাজান্সী ইউনিয়ন যুবদলের সাবেক সহ সাধান সম্পাদক,বিশিষ্ট মুরব্বি জমির আলী ,সফিক মিয়া,তৈয়মুছ আলী,মুহিবুর রহমান,ছোটু মিয়া,আব্দুল হান্নান,বাদশা মিয়া,সফিক আলী, মখদ্দুস আলী,বাবুল মিয়া,তাজুল ইসলাম,উপজেলা স্বেচ্চাসেবক দলের সদস্য ফারুক মিয়া,মখবুল হোসেন,আব্দুল হামিদ,দিলোয়ার হোসেন, ৯নংওয়াড বিএনপি সহ সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ,৭নংওয়াড বিএনপি সাংগঠনিক সম্পাদক সমছু মিয়া, খায়রুল আমিন বাবলু, সহ খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক কৃষক দল শ্রমিক দল, ছাত্রদল এলাকার মুরব্বিয়ান সহ নেতৃবৃন্দ।

প্রবিত্র কোরআন তিলায়াত করেন দেলোয়ার হোসেন, দোয়া পরিছালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক কারী সোলাইমান।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত সংহতি ও সাম্যের চেতনা আমাদের প্রতিটি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করে। দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের ন্যায্য অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই। খাজাঞ্চি ইউনিয়নের অবহেলিত মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নকে তরান্বিত করতে ত্যাগী ও তরুণ নেতৃত্বের প্রয়োজন। এলাকাকে শোষণ ও দুর্নীতিমুক্ত রেখে একটি সুসংগঠিত ও কল্যাণমুখী সমাজ গঠনে আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে যোগ্য প্রার্থীকে জয়ী করতে হবে।

পড়ুন : অপরিকল্পিত নগরায়ণ ও নদী-বায়ুদূষণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন