ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৫ জনের মধ্যে ট্যাবসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি নির্ভুল তথ্য সংগ্রহের পদ্ধতি ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী সরদার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। পরে তাঁরা তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ট্যাবসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ তুলে দেন।

সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে উপযুক্ত উপকারভোগী নির্বাচন এবং নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত উপকরণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করছেন তারা।

পড়ুন:নওগাঁয় মানবাধিকার সুরক্ষায় জেলা নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন