আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে চালু হচ্ছে ‘ব্লুমিং ক্লাসরুম’

তিন মাসে ইংরেজি পড়ার দক্ষতা অর্জনের লক্ষ্য যেভাবে শিখেছি বাংলা, সেইভাবে শিখব ইংরেজি’—এ স্লোগান সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি শেখাতে চালু হচ্ছে ‘ব্লুমিং ক্লাসরুম’ পদ্ধতি। উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আনন্দময় পরিবেশে পাঠদানের মাধ্যমে তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের ইংরেজি পড়ার দক্ষতা অর্জন করাই এ উদ্যোগের লক্ষ্য।

বিজ্ঞাপন

এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা মডেল মসজিদে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ব্লুমিং ক্লাসরুমের শিক্ষা উপকরণ বিতরণ ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া। ব্লুমিং ক্লাসরুম পদ্ধতির উদ্ভাবক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা পদ্ধতিটির বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় জানানো হয়, প্রচলিত মুখস্থনির্ভর পদ্ধতির বাইরে গিয়ে শিশুদের মাতৃভাষা শেখার স্বাভাবিক প্রক্রিয়াকে অনুসরণ করে ইংরেজি শেখানো হবে। শিশুরা যেভাবে পরিবার ও পরিবেশ থেকে বাংলা ভাষা রপ্ত করেছে, একইভাবে খেলাধুলা, আনন্দ ও নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে ইংরেজি শেখার সুযোগ পাবে। এতে ইংরেজি ভাষার প্রতি শিশুদের ভীতি কমার পাশাপাশি শেখার আগ্রহ বাড়বে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নির্ধারিত শিক্ষা উপকরণ ব্যবহার করে শ্রেণিকক্ষে পাঠদান করা হবে। প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ইংরেজি পড়ার ভিত্তি তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ৫৪টি বিদ্যালয়ে কার্যক্রমটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের ইংরেজি শেখার দক্ষতা বাড়বে বলে আশা করছেন তাঁরা।

পড়ুন:নওগাঁয় মানবাধিকার সুরক্ষায় জেলা নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন