পাথরঘাটায় রাতের আঁধারে অজ্ঞাত স্থানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া ও মিলাদ, ভিডিও ভাইরাল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার পাথরঘাটায় অজ্ঞাত স্থানে অনুষ্ঠিত দোয়া ও মিলাদের কয়েকটি ভিডিও ফুটেজ এবং ব্যানার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ব্যানারের লেখা দেখে জানা গেছে, আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও মালয়েশিয়া যুবলীগ নেতা ইমরান হোসাইন সোহাগের উদ্যোগে এ আলোচনা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ থেকে ধারণা করা হচ্ছে, ৯ নভেম্বর বিকালে পাথরঘাটা পৌরসভার কোনো একটি স্থানে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। তবে অনুষ্ঠানস্থলের সুনির্দিষ্ট পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভাইরাল হওয়া ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে পবিত্র কোরআন তেলাওয়াতের পর মিলাদ ও দোয়া-মোনাজাতে অংশ নিতে দেখা যায়। এ ছাড়া যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি একটি ব্যানার রাতের আঁধারে শহীদ মিনারে টাঙানো ছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে চালক হত্যা করে সিএনজি ছিনতাই, ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন