কলমাকান্দার সীমান্ত এলাকায় মালিকবিহীন ভারতীয় মদ জব্দ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি; মালিকবিহীন অবস্থায় মদগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সোয়া ১০টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (মঙ্গলবার) সকাল আনুমানিক ৯টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের এর অধীনস্থ পাঁচগাঁও বিওপবি’র (বর্ডার অবজারবেশন পোস্ট) ছয় সদস্যের একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১/৫-এস থেকে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার ৮ নম্বর রংছাতি ইউনিয়নের সন্য্যাসীপাড়া নামক এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : জীবনের হিসাব না মেলাতে পারলে জীবনই বৃথা: উপাচার্য প্রফেসর ডঃ মোশাররফ হোসেন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন