ময়মনসিংহে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে চেক বিতরণ করেন জেলা প্রশাসক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর জেলা প্রশাসন, ময়মনসিংহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ময়মনসিংহ সার্কেলের যৌথ আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তার লক্ষ্যে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিদের হাতে মঞ্জুরিকৃত অর্থের চেক প্রদান করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

একইসঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুর রহমান সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন মেনে চলা এবং এ বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : জীবনের হিসাব না মেলাতে পারলে জীবনই বৃথা: উপাচার্য প্রফেসর ডঃ মোশাররফ হোসেন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন