মাছের গুণগত মান ও পুষ্টিমূল্য শতভাগ অটুট রেখে সরাসরি ভোক্তা পর্যায়ে নিরাপদ মৎস্য পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীতে চালু হয়েছে “রেডি টু কুক” বিক্রয় কেন্দ্র। এই প্রচার প্রচারণায় রাজশাহী বিশ^বিদ্যালয়ে প্রদর্শনী হয়েছে এই বিক্রয় কেন্দ্রের।
মঙ্গলাবার দুপুরে প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মামুনুর রশীদ। নাটোর ‘মৎস্য চাষী কল্যাণ সমিতি, এর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের সার্বিক সহযোগিতায় কার্যক্রমটি পরিচালিত হয়েছে।
এই কর্মসূচীর মূল লক্ষ্য হলো পদ্মা নদী, চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাছ ভোক্তাদের সহজ লোভ্য করে দেওয়া। রাজশাহী মহানগরের কাজলা ও মতিহার এলাকায় এই বিক্রয় কেন্দ্র ও প্রদর্শনীর কার্যক্রম শুরু করা হয়েছে। এখানে ক্রেতারা তাদের সামর্থ্য অনুযায়ী মাছ ক্রয় করতে পারবে। কোন ক্রেতা যদি মনে করে ১শত গ্রাম মাছ ক্রয় করবেন তার জন্য এই বিক্রয় কেন্দ্র সব সময় সেবা দিবে। গ্রাহকদের স্বাস্থ্যঝুঁকি এবং কর্মব্যস্ত জীবনের কথা বিবেচনা করে গ্রাহকের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ পরিষ্কারকৃত মাছ কিনতে পারবে। যার কারনে এর নাম দেওয়া হয়েছে “ রেডি টু কুক”।
কেন্দ্রে আসা এক ক্রেতা নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, দেশি ও বিলের মাছের প্রতি আমার সবসময়ই আগ্রহ থাকে, কিন্তু বাজারে তা সহজে পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের এই প্রদর্শনী থেকে তাজা মাছ পাওয়া যাবে এই বিশ্বাস থেকেই আসা এবং পরিবারের জন্য মাছ সংগ্রহ করা।
বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, এই বিক্রয় কেন্দ্রটি বেশ উল্লেখ যোগ্য বিষয় হলো, এখানে ক্রেতারা তার সামর্থ্য অনুযায়ী মাছ ক্রয় করতে পারবেন। এই উদ্যোগটি একদিকে যেমন ভোক্তাদের নিরাপদ আমিষের চাহিদা মেটাবে, অন্যদিকে নাটোর ও রাজশাহী অঞ্চলের মৎস্যচাষীদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
মৎস্য চাষী কল্যাণ সমিতির সম্পাদক জাহিদ শিহাব বলেন, পদ্মা নদী, চলনবিলসহ বিভিন্ন খাল বিলের রাসায়নিক মুক্ত মাছ ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া তাদের মূল লক্ষ্য। এই উদ্যোগ নিয়ে তারা কাজ রেডি টু কুক বিক্রয় কেন্দ্র দিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল বলেন, “বর্তমানে কর্মব্যস্ত জীবনে বাসায় নিয়ে মাছ কাটা অনেকের জন্যই একটি বড় সমস্যা। বিশেষ করে মা-বোনদের সুবিধার কথা চিন্তা করে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই বিক্রয় কেন্দ্রে বিভিন্ন প্রজাতির মাছ স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করা হয়। প্রতিটি প্যাকেটে ‘অথেন্টিক সোর্স’ উল্লেখ করা হয়েছে। একজন ক্রেতা সে কি ধরনের মাছ ক্রয় করছে তার বিস্তারিত প্যাকেটে লিখা রয়েছে। ক্রেতারা শতভাগ নিশ্চিত হয়ে মাছ ক্রয় করতে পারবে।
পড়ুন : শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে
সা/


