জলবায়ু সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর মূল পর্বে যোগ দিতে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি তুরস্কের আনতালিয়ায় আয়োজিত এই বিশ্ব সম্মেলনের ভেন্যুতে পৌঁছান।

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতি-নির্ধারক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবারের কপ-৩১ সম্মেলন।

জানা গেছে, জলবায়ু সম্মেলনের মূল সেশন ও কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এর আগে আন্তর্জাতিক এই জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) প্রতিনিধিদল ও স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তুরস্কের আনতালিয়ায় গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

পড়ুন :রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থনের আহ্বান প্রধানমন্ত্রীর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন