বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে ডাচেস অব এডিনবার্গের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে আশ্রয় নেওয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ নিজ দেশে প্রত্যাবাসন এবং ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সক্রিয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর এবং রোহিঙ্গা শিবির পরিদর্শন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের জন্য একটি আশার বার্তা বহন করছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে চলা এই রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশের ওপর তীব্র চাপ সৃষ্টি করছে এবং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি ও মানবিক সহায়তা অব্যাহত রাখতে বৈশ্বিক সহযোগিতার বিকল্প নেই।

সাক্ষাৎকালে ডাচেস অব এডিনবার্গ তাঁর তিন দিনের বাংলাদেশ সফরের বিভিন্ন অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনের কথা জানান। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদান এবং নারী ক্ষমতায়নে অর্জিত অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন তিনি।

ডাচেস অব এডিনবার্গকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষু স্বাস্থ্য এবং তরুণদের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে এ সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই সফর দু’দেশের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

উক্ত সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এই আহ্বান জানান।

পড়ুন : রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থনের আহ্বান প্রধানমন্ত্রীর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন