আক্কেলপুরে ভেজাল বীজ ও কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা 

জয়পুরহাটের আক্কেলপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান এর নেতৃত্বে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় কাশিড়া বাজারে রাফসা ভেটেরিনারি স্টোরে মেয়াদোত্তীর্ণ ব্র্যাক আলু বীজ বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় দিয়ল বাজারের মামুন ট্রেডার্স এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ব্র্যাকের আলু বীজ ও কীটনাশক রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মেয়াদোত্তীর্ণ আলু বীজ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণের নির্দেশ দেয়া হয় এবং মামুন ট্রেডার্সকে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ক্ষতিপূরণ দেওয়ার‌ও নির্দেশ দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরেজমিনে ঐ দুই দোকানে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রির সত্যতা পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। এছাড়া মামুন ট্রেডার্স এর কাছ থেকে এ ধরনের ভেজাল আলু বীজ বিক্রি করবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেশা করতে বাঁধা দেওয়াই স্ত্রীর শরীর এসিড দিয়ে ঝলসে দিল স্বামী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন