২৫/০২/২০২৬, ৩:৫০ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৩:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধিমালা চূড়ান্ত হবে চলতি মাসে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিসেম্বরেই শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধিমালা চূড়ান্ত করা হবে। এতে বিধিমালায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশকে ক্ষমতা দেওয়া হবে। জেল-জরিমানার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ আনতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে এ বিষয়ক সচেতনতামূলক এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিবিশের এ ধরণের দূষণ আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। এটি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা দরকার।

গাড়িচালকদের উদ্দেশে তিনি বলেন, ভাবুন হর্ন নষ্ট, বাজাবেন না। গাড়ির গতি কমালে দুর্ঘটনার ঝুঁকিও কমবে।

ঢাকার ১০টি এলাকায় এ দূষণ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সবাই সচেতন হলে দূষণমুক্ত একটি বাসযোগ্য শহর গড়া সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক সৈয়দা মাছুমা খানম, গুলশান সোসাইটির প্রেসিডেন্ট ওমর সাদাত, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির এবং মহাসচিব সৈয়দ আহসান হাবীব।

দেখুন: হৃদরোগের মতো মৃত্যুঝুঁকির কারণ হতে পারে শব্দদূষণ | Ilias Kanchan | Horns | Nagorik TV

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন