দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের কাভার্ড ভ্যানের সজোরে ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে ঢাকা অভিমুখী পাথরবোঝাই একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে নোয়াপাড়া কাউছারনগর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এর প্রায় আধা ঘণ্টা পর রাত আনুমানিক আড়াইটার দিকে একই দিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেল পরিবহনের একটি মাঝারি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় কাভার্ড ভ্যানে থাকা চালকসহ তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন— কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০), যিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে। নিহত অপর দুজন হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে মো. রিপন মিয়া (২৩)।

দুর্ঘটনার বিষয়ে মাধবপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনায় ডাক বিভাগের কাভার্ড ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পড়ুন : গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন