যাদবপুরের বিভিন্ন মসজিদে দোয়া ও সহযোগিতা চাইলেন চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আব্দুল কাদের

আসন্ন যাদবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী এবং ধামরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুল কাদের।

বিজ্ঞাপন

বিভিন্ন শুক্রবার জুমার নামাজের পর তিনি ইউনিয়নের দেলুটিয়া খোলাবাড়ি জামে মসজিদ, গাঁওতারা উত্তরপাড়া ও দক্ষিণপাড়া জামে মসজিদ, পাঁচলক্ষী জামে মসজিদ এবং আমরাইল উত্তরপাড়া ও মধ্যপাড়া জামে মসজিদে যান।

এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মুসল্লিদের উদ্দেশে সাংবাদিক আব্দুল কাদের বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় থেকে মানুষের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছি। এবার যাদবপুর ইউনিয়নকে একটি মডেল, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে যাদবপুর ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ভূমিসেবার উন্নয়নে কাজ করবেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

পড়ুন:একরাতে ৫ লাখেরও অধিক মানুষের প্রাণহানিতে আজও কাঁদে ভোলার উপকূলীয় মানুষ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন