একরাতে ৫ লাখেরও অধিক মানুষের প্রাণহানিতে আজও কাঁদে ভোলার উপকূলীয় মানুষ

১৯৭০ সালের ১২ নভেম্বর। উপকূলের মানুষের কাছে দিনটি আজও এক বিভীষিকাময় স্মৃতি। প্রলয়ংকারী ঘূর্ণিঝড় গোর্কি ও জলোচ্ছ্বাসে এক রাতেই মৃত্যুপুরীতে পরিণত হয় ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। সরকারি ও বিভিন্ন সূত্রের হিসাবে, ওই দুর্যোগে প্রাণ হারান কয়েক লাখ মানুষ। স্থানীয়দের দাবি, শুধু ভোলাতেই প্রাণহানির সংখ্যা ছিল পাঁচ লাখের বেশি।

বিজ্ঞাপন

স্বজন হারানোর কান্না, ভিটেমাটি হারানোর হাহাকার আর বেঁচে থাকার সংগ্রাম—৫৬ বছর পেরিয়েও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন উপকূলের মানুষ। তবে এত বছরেও পুরোপুরি নিশ্চিত হয়নি উপকূলের মানুষের নিরাপদ বসবাস। পর্যাপ্ত স্থায়ী ও টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভাবে এখনো নদীভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে লাখো মানুষ।

১৯৭০ সালের ১২ নভেম্বরের সেই ভয়াল রাত। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় গোর্কির তাণ্ডব ১৫ থেকে ২৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস মুহূর্তেই তছনছ করে দেয় ভোলার বিস্তীর্ণ জনপদ। ভেসে যায় ঘরবাড়ি, গবাদিপশু, ফসলের মাঠ। কেড়ে নেয় হাজার হাজার মানুষের প্রাণ। কেউ হারান বাবা-মা, কেউ সন্তান, আবার কেউ হারান পরিবারের সব সদস্যকে। অনেকের স্বজনের মরদেহও খুঁজে পাননি।

চারদিকে শুধু ধ্বংসস্তূপ, স্বজন হারানো মানুষের আহাজারি আর বেঁচে থাকার আকুতি। মনপুরা, চর নিজাম, ঢালচর, কুকরি-মুকরিসহ উপকূলের বিস্তীর্ণ এলাকা পরিণত হয় মৃত্যুপুরীতে। তথ্য অনুযায়ী, এটি ১৯৭০-এর উত্তর ভারতীয় ঘূর্ণিঝড় মৌসুমের ৬ষ্ঠ ঘূর্ণিঝড় এবং মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল। এটি সিম্পসন স্কেলে ক্যাটাগরি ৩ মাত্রার ঘূর্ণিঝড় ছিল। এ ঘূর্ণিঝড়ে দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও দ্বীপগুলো প্লাবিত হয়ে ধ্বংসস্তুপে পরিনত হয়৷

সেই রাতে প্রাণ বাঁচানোর মতো পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র কিংবা শক্তিশালী বেড়িবাঁধ ছিল না। প্রাণ বাঁচাতে অনেকে আশ্রয় নিয়েছিলেন গাছের ডালে। কিন্তু প্রবল জলোচ্ছ্বাসের কাছে অসহায় হয়ে পড়েন তাঁরা। এক রাতেই নিঃস্ব হয়ে যায় অসংখ্য পরিবার। এমন কোনো জনপদ ছিল না, যেখানে মৃত্যুর ছোবল পড়েনি।

৫৬ বছর পেরিয়ে গেলেও সেই ভয়াল রাতের স্মৃতি ভুলতে পারেননি বেঁচে থাকা মানুষগুলো। প্রতিবছর ১২ নভেম্বর ফিরে আসে স্বজন হারানোর বেদনা। একই সঙ্গে নতুন করে জাগে আরেকটি আশঙ্কা—আবারও যদি এমন দুর্যোগ আঘাত হানে, তাহলে কতটা নিরাপদ উপকূলের মানুষ?

স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ, শক্তিশালী বেড়িবাঁধ, কার্যকর আগাম সতর্কবার্তা ও দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

তথ্য অনুযায়ী, ওই ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে দ্বীপ জনপদ ভোলা এবং পার্শ্ববর্তী জেলা নোয়াখালী উপকূলে। সেইসময় ধ্বংসস্তূপে পরিণত হয় নোয়াখালী উপকূলের রামগতি, হাতিয়া, সন্দ্বীপ এবং পটুয়াখালীর জনপদ।

সূত্র অনুযায়ী, ১৯৭০ সালের সেই ভয়াল ১২ নভেম্বর উপকূলবাসীর কাছে এক ভয়াবহ হৃদয়বিদারক কালোরাত হিসেবে চিহ্নিত। সেই সময়ে বঙ্গোপসাগরে সৃষ্ট “ভোলা সাইক্লোন” এ উপকূলে আঘাত হানে।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী,”ভোলা সাইক্লোন” পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম প্রাণঘাতী একটি ঘূর্ণিঝড়। ১৯৭০ সালের সেই রাতে উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ভয়াল “ভোলা” সাইক্লোন বা গোর্কি।

এ দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের ভয়াবহতায় কথা মনে পড়লে আজও আঁতকে ওঠেন উপকূলবাসী। উপকূলের বাসিন্দারা সেই ঘূর্ণিময় কালোরাতের অকস্মাত নির্মমতার ক্ষত এখনো বয়ে বেড়ান।

১৯৭০ সালের ১২ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের র্বতমান বাংলাদশের দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে আঘাত হানে ঘূর্ণঝড়টি। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে বড় প্রাকৃতকি দুূর্যোগ বলে বিবেচিত। সরকারি হিসেবে এ ঝড়ের তান্ডবে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারানোর কথা বলা হলেও বেসরকারি হিসেবে ১০ লাখের বেশি মানুষ প্রাণ হারান। সেই দিনের স্মৃতি বয়ে আজও যারা বেঁচে রয়েছেন, কিংবা স্বজনদের হারিয়েছেন, কেবল তারাই অনুভব করেন, সেদিনের ভয়াবহতার কথা।

সত্তরের সেই ভয়াবহ সাইক্লোনের স্মৃতিচারণ করতে গিয়ে ভোলার শতবর্ষী প্রবীন সাংবাদিক এম আবু তাহের বলেন, ‘বিভীষিকাময় সেইদিন ভোলার দৌলতখানের চৌকিঘাটায় আমি দেখেছি সাপ আর মানুষ জড়িয়ে পড়ে আছে। স্নেহময়ী মা তার শিশুকে কোলে জড়িয়ে মেঘনার পাড়ে মৃত পড়ে আছে।

তিনি বলেন, কাফনের কাপড়ের অভাবে কলাপাতা কিম্বা ছালার চট মুড়িয়ে দাফন করা হয়েছে হতভাগ্য মানুষের মরদেহ। একটি কবরে অনেকজনকে সমাহিত করা হয়েছে।

ভোলার বাতাসে ছিলো মরদেহের গন্ধ। এমনিভাবে মহকুমা ভোলার মনপুরা, চরফ্যাশন, লালমোহন, তজুমুদ্দিন ও দৌলতখানসহ সমগ্র এলাকার মৃত গবাদিপশু আর মানুষের মরদেহ বঙ্গোপসাগরের উত্তাল পানিতে ভেসে গেছে। প্রায় জনশূন্য হয়ে পড়েছিল দ্বীপাঞ্চল ভোলা। যারা বেঁচেছিলেন, তাদের অধিকাংশ ১৫ থেকে ৪৯ বছরের পুরুষ ছিল। অপরদিকে, মৃত্যুর মধ্যে ৫০% শিশু (১০ বছরের কম

উপকূলের মানুষের মধ্যে দুর্যোগের শঙ্কা থাকলেও ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবিলায় বর্তমানে প্রাথমিক প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউদ্দিন আরিফ।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ভোলায় মোট ৩৫১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। এর মধ্যে স্থায়ী বাঁধ মাত্র ৯৯ কিলোমিটার। ১৪৯ কিলোমিটার এলাকায় রয়েছে জিও ব্যাগ ডাম্পিং। বাকি ১০৩ কিলোমিটার বাঁধ পুরোনো, সরু, নিচু ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ফলে বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লেই নতুন করে ভাঙন ও জলোচ্ছ্বাসের আতঙ্কে দিন কাটে উপকূলের লাখো মানুষের।

১৯৭০ সালের সেই ভয়াল রাতের পুনরাবৃত্তি কেউ চায় না। তবে স্মৃতির ক্ষত শুধু শোকসভা কিংবা স্মরণে সীমাবদ্ধ না রেখে উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত জোরদারের দাবি স্থানীয়দের।

পড়ুন : দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন