৫০৩টি উপজেলায় ১৫১ বেডের নতুন হাসপাতাল তৈরি করা হবে : সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেছেন, সারা বাংলাদেশে ৫০৩টি উপজেলায় নতুন করে ১৫১ বেডের হাসপাতাল তৈরি করা হবে। আমাদের দেশে যারা প্রান্তিক মানুষ, তারা যেন স্বাস্থ্য সেবা তাদের উপজেলা থেকেই পান। আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা, এটাকেও আরো জোরদার করবো। এতে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী কাজ করবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, বিগত সরকার গুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য উত্তরাধিকার সূত্রে যে বেহাল দশা পেয়েছি, আমরা সারা বাংলাদেশ একই চিত্র দেখতে পাচ্ছি, জনবল সংকট, যন্ত্রপাতি সব নষ্ট হয়ে আছে, যেখানে যন্ত্রপাতি আছে কিন্তু চালানোর মানুষ নেই, অনেক জায়গায় মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে কিন্তু কোন ক্যাম্পাস তৈরি করা হয়নি। এই যে উন্নয়নের নামে যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। ঠিক করতে হলে পরিকল্পিত কার্যপ্রণালী দরকার।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা: নুরুল আমীন, সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: শহীদুল্লাহ দেওয়ানসহ হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন