উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএনের অভিযান, অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের আমবাগান এলাকার নিচের বাজার থেকে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ নুরুল আমীন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ। এ সময় তার বহন করা ব্যাগ থেকে দেশীয়ভাবে তৈরি এলজি অস্ত্রের ছয়টি ব্যারেলসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্প-১ ইস্টের জি/৭ ব্লকের আমবাগান এলাকার নিচের বাজারে নিয়মিত টহলকালে এ অভিযান চালানো হয়।

এপিবিএন পুলিশ জানায়, লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের এসআই মো. আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটিতে থাকাকালে এক ব্যক্তিকে ল্যাপটপের ব্যাগ হাতে হেঁটে যেতে দেখেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ থামার সংকেত দেয়। এ সময় ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার বহন করা ব্যাগ তল্লাশি করে ছয়টি এলজি অস্ত্রের ব্যারেল, এসএস পাইপের চারটি কাটা অংশ এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ছয়টি রেত উদ্ধার করা হয়।

আটক নুরুল আমীন (২৮) ক্যাম্প-২ ওয়েস্টের ডি/৫ ব্লকের বাসিন্দা। তার পিতার নাম মো. হালিল এবং মাতার নাম নুর জাহান।

উদ্ধার করা সরঞ্জামগুলো জব্দতালিকামূলে জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মহাসড়কে নতুন কৌশলে ছিনতাইয়ের ফাঁদ, সতর্কবার্তা নিয়ে মাঠে মিরসরাই পুলিশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন