নভেম্বরের ১১ দিনেই দেশে এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারায় দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনেই দেশে এসেছে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার (১ দশমিক ৫২ বিলিয়ন ডলার)। গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, গত বছর নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। তুলনামূলক চিত্রে চলতি বছর এই প্রবাহ অনেকটাই শক্তিশালী অবস্থানে রয়েছে। এর মধ্যে কেবল ১১ নভেম্বর একক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

শুধু চলতি মাসেই নয়, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি বজায় রয়েছে। অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার (১২ দশমিক ৯৮ বিলিয়ন ডলার) রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের এ পর্যন্ত প্রবাসী আয়ে বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।

এর আগে ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত (প্রথম চার মাস ১০ দিনে) দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। ওই হিসাব অনুযায়ী প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৪ শতাংশ।

অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতে, হুন্ডির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের আকর্ষণীয় বিনিময় হারের কারণে বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রবাসীদের পাঠানো এই চাঙ্গা রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করতে এবং ডলার সংকট মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পড়ুন : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন