ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।

বিজ্ঞাপন

নিহত দুই তরুণ-তরুণী হলেন—ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার (১২৫/১ নম্বর ঠিকানা) মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) এবং জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা দুজনই ঢাকা থেকে একটি মোটরসাইকেলে করে (নম্বর: ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩) মাওয়ার দিকে যাচ্ছিলেন।

ঘটনার বিবরণ দিয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, “ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই দুইজন। পথে সমষপুর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।” তিনি আরও জানান, রাত ৩টা ৪ মিনিটে খবর পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে সেগুলো হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সোহেল রানা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বা অজ্ঞাত কোনো গাড়ির পেছনে তীব্র ধাক্কায় দুমড়ে-মুচড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।

পড়ুন : সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার : তথ্যমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন