উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ নভেম্বর) একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আহমদের সভাপতিত্বে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম বর্তমান যুগে দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রযুক্তির এই যুগে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে এআই সম্পর্কে সঠিক ধারণা রাখা অপরিহার্য। এর সঠিক ব্যবহার যেমন কাজের গতি ও মান বাড়াবে, তেমনি এর চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান আহমদ শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ইতিবাচক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।
পড়ুন : খুলনার রূপসায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
সা/


