আজ থেকে ট্রাকসেলে পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে এবং তাদের সাশ্রয়ী মূল্যে চাল পাওয়ার সুযোগ সৃষ্টি করতে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় আজ শুক্রবার থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকার নির্দিষ্ট স্থানে ট্রাকসেলের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে।

সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) এই কার্যক্রম চলবে।

একজন পোশাক শ্রমিক প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

চাল কেনার সময় শ্রমিকদের অবশ্যই নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র দেখাতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর করেই চাল সংগ্রহ করতে হবে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পোশাকশিল্পের শ্রমিকদের জন্য চালু হওয়া এই বিশেষ কার্যক্রমে ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে প্রতিদিন চাল বিক্রি করা হবে। প্রতি ট্রাকে পাঁচ টন হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মাঝে সাশ্রয়ী মূল্যে বিতরণ করা হবে। প্রাথমিকভাবে তিন মাস মেয়াদী এই কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার জন্য খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।

পড়ুন : নুরপুরের পানের হাটে বছরে বিক্রি সাড়ে ১০ কোটি টাকার পান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন