নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে পোশাকশ্রমিকদের স্বস্তি দিতে নারায়ণগঞ্জে বিশেষ খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতি শুক্রবার নারায়ণগঞ্জের ৫ হাজার পোশাকশ্রমিক সর্বোচ্চ ১০ কেজি করে চাল কেনার সুযোগ পাবেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে জেলার ১০টি স্থানে খোলা ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। ফতুল্লার তল্লা, কায়েমপুর, বিসিক ও আদমজী ইপিজেডসহ পোশাকশিল্প অধ্যুষিত বিভিন্ন এলাকায় চাল বিক্রি করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ১০টি ট্রাকে ৫০ টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি চালের দাম রাখা হয়েছে ৩০ টাকা। প্রতি শুক্রবার শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে নির্ধারিত ১০টি স্পটে এ চাল বিক্রি করা হবে। তবে প্রতি সপ্তাহে স্থান পরিবর্তন করে বিভিন্ন এলাকায় চাল বিক্রি করা হবে। একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

শ্রমিকরা জানান, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির সময়ে সরকারিভাবে কম দামে চাল পাওয়ায় তাদের কিছুটা সাশ্রয় হবে। তবে চালের পাশাপাশি ডাল, তেল ও আটাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও এ কর্মসূচির আওতায় বিক্রির দাবি জানান তারা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন জানান, পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্রবার নারায়ণগঞ্জের ১০টি খোলা ট্রাকে মোট ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে। একজন শ্রমিক মাসে একবার ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, প্রাথমিকভাবে তিন মাসের জন্য সরকার এ কর্মসূচি চালু করেছে। প্রথম দিনেই শ্রমিকদের মধ্যে এ কার্যক্রমে ভালো সাড়া পাওয়া গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে মহাসড়কে থ্রি-হুইলারের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন