মীর মশাররফ হোসেনের পৈতিক সম্পত্তিতে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে : নিতাই রায় চৌধুরী

বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক, ‘বিষাদ-সিন্ধু’ গ্রন্থের রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের পদমদীতে মীর মশাররফ হোসেনের পৈতিক সম্পত্তিতে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হব। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখানে, গান, বাজনা,লাইব্রেরী সব হবে।এসব হলে নানানমুখী  শিল্প সংস্কৃতির বিকাশ হবে। তিনি বলেন,মীর মশাররফের বংশের কেউ এখানে নেই, তার কোন ছেলে মেয়ে ছিলোনা, তার জম্মও এখানে হয়নি,কিন্তু তার কবর এখানে আছে।তাই  তার পৈতিক বাড়িতে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হলে একটা সাংস্কৃতির বলয় তৈরী হবে।তিনি  আরো বলেন,এক সময়  গ্রামীণ কৃষকদের  মনের খোরাক ছিলো, যাত্রাপালা, সার্কাস সেগুলো গ্রামীন জনপদ থেকে হারিয়ে গেছে।পর্যায়ক্রমে সেই সাংস্কৃতিক কর্মকান্ড চালু করা হবে।

অনুষ্ঠানের নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলা একাডেমি।সকাল সাড়ে ৯টায় পদমদীতে অবস্থিত তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ৯টা ৪০ মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন এবং সকাল ১০টায় অনুষ্ঠিত  সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে- অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন আর রশিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ জেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ,বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী  উপস্থিত ছিলেন।পরে

দিনব্যাপী জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন, নুহাশপল্লীতে নানা আয়োজন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন