চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ১২৯.৭ গ্রাম অবৈধ স্বর্ণসহ সুধীর কুমার ধর (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেইটসংলগ্ন পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সুধীর কুমার ধর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপালের বাড়ির বাসিন্দা।পুলিশ জানায়, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় আকবরশাহ থানার এসআই মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সিটি গেইট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ চেকপোস্টের বক্সের সামনে পাকা সড়ক থেকে সুধীর কুমার ধরকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩ কেজি ১২৯.৭ গ্রাম অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়।এঘটনায় সুধীর কুমার ধরের বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বর-১৪, ১২/১১/২০২৬। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার সুধীর কুমার ধর একজন স্বর্ণ চোরাকারবারি।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে ও হাজী নাজির মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন