গাংনী উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুনরায় ছবি স্থাপন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় ভবন দুটিতে শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপন করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা পরিষদ ভবন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইতোপূর্বে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তা ভেঙ্গে ফেলার ঘটনা ঘটে।

তবে নতুন করে কাদের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃ ছবি স্থাপন করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ছবি স্থাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ও পরিচয়ও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সরকারি গুরুত্বপূর্ণ দুটি স্থাপনায় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃ ছবি স্থাপনের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।

তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পুলিশ পৌঁছানোর আগে ঘটনাস্থল থেকে কিছু মানুষ ছবিগুলো তুলে ফেলেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিবেশ এখন শান্ত রয়েছে।

পড়ুন:শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন