১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএ প্রধান কার্যালয়ে জরুরি বৈঠকে শেষে এ তথ্য জানান তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। এতে রফতানি আয় বাধাগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন

মাহমুদ হাসান খান বলেন, কারখানার ভেতরে ভীতিকর অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এতে কর্মীরা হাজিরা দিয়ে বের হয়ে যাচ্ছে। কারখানায় ভাঙচুর করতে বাধ্য করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে।

তিনি বলেন, একটি মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। এই মুহূর্ত থেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে মজুরি বোর্ডে মালিক পক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রম আইন অনুযায়ী ১৫ নভেম্বর থেকে গাজীপুর, আশুলিয়া, সাভার এলাকায় কারখানা বন্ধ রাখতে ঐক্যমতে পৌঁছেছেন শিল্পমালিকরা। 

বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। এতে শিল্পাঞ্চলগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দেশের রফতানি আয় বাধাগ্রস্ত হচ্ছে।

কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে উল্লেখ করে মাহমুদ হাসান খান বলেন, এমন পরিস্থিতিতে শ্রমিকরা কারখানায় এসে হাজিরা দিয়েই বের হয়ে যাচ্ছেন। এমনকি তাদের কারখানায় ভাঙচুর চালাতে বাধ্য করা হচ্ছে। চলমান এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এরইমধ্যে ১৪৭টি কারখানা বন্ধ হয়ে গেছে।

মজুরি বোর্ডের কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়ছে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘একটি মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। এই মুহূর্ত থেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে মজুরি বোর্ডে মালিকপক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রম আইন অনুযায়ী কাল রোববার থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার কারখানা বন্ধ রাখতে শিল্পমালিকরা ঐকমত্যে পৌঁছেছেন।’

এর আগে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণে বিজিএমইএ প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিজিএমইএ নেতারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন