আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু!

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদকসহ মো. বদরুল হাসান দিপু (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ৩০৯ পিস ইয়াবা, ৬ পিস ইয়াবা কন্ট্রোলার, সাড়ে ১১ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দিপু গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন এলাকার বাসিন্দা। তিনি হিরন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমানের বড় ভাই।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দিপু দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে দিপুর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদক ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪টি ককটেল সদৃশ বস্তু, যা জানা গেলো

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন