নোয়াখালীর বেগমগঞ্জে নূর ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার সকালে উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয় ও ছয়ানী মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নূর গ্রুপ ও ছয়ানী ইউনিয়ন শিক্ষক ফোরামের যৌথ উদ্যোগে এ পরীক্ষার আয়োজন করা হয়।
পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার মো. আবুল কাশেম, সাবেক জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, নূর ফাউন্ডেশনের উপদেষ্টা মো. নুর নবী, সদস্য মো. ইউনুছ মিয়া প্রমূখ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী ও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তারা।
পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পড়ুন : সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর


