অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা, যা যেকোনো থ্রিলার সিনেমাকেও হার মানাতে পারে। আর সেটি যদি হয় কোনো ফাইনাল ম্যাচ, তবে উত্তেজনার পারদ চড়ে সর্বোচ্চ পর্যায়ে। শনিবার (১৪ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ঠিক তেমনই এক নাটকীয় লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। শেষ বলের রোমাঞ্চকর লড়াইয়ে বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার উসমান খানের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে বড় সংগ্রহ— ৩৩৭ রান। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত লড়াই চালায় ভারতীয় যুবারা। শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় একদম শেষ বল পর্যন্ত। স্নায়ুক্ষয়ী সেই ফাইনালে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের ১ উইকেটের জয় ও শিরোপা নিশ্চিত করে ভারত।

বিজ্ঞাপন

অথচ একটা সময়ে ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। কিন্তু লড়াই ছাড়েননি মানাল চৌহান ও মোহিত উলভা। দুরন্ত ব্যাটিংয়ে ঝড় তুলে নবম উইকেটে তারা গড়েন ৫৭ রানের জুটি। মানাল ৩২ বলে ৪৭ রান করে ফিরলে ফের রোমাঞ্চ ছড়ায়। তব আরেকপ্রান্তে অবিচল ছিলেন দশ নম্বরে ব্যাটিংয়ে নামা মোহিত। ২৬ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের বাজিগর হয়ে উঠলেন মোহিত।

এর আগে ওপেনার উসমান খানের সেঞ্চুরি, আবদুল কাদিরের ৫৪ বলে ঝোড়ো ৮০ রানের সুবাদে ৯ উইকেটে ৩৩৭ রান করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের চাপে রাখেন দুই ওপেনার উসমান খান ও হায়াম খান। পাওয়ারপ্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৩ রান তোলে পাকিস্তান।

শুরুর তুলনায় চূড়ান্ত সংগ্রহ বড় হয়নি শেষ দিকের ব্যাটিং–ব্যর্থতায়। শেষ ১০ ওভারে মাত্র ৬৩ রান তুলতে পারে পাকিস্তান, হারায় ৬ উইকেট। ভারতের হয়ে কাব্য প্যাটেল ৪ উইকেট নেন। চিগুরুপতি ভেঙ্কটা নেন ৩ উইকেট।

তাঁদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪০ ওভারে ৩ উইকেটে ২৭৪ রান করা পাকিস্তান শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৩৭ রানে থামে।

সেই রানটাই ম্যাচের শেষ বলে বাউন্ডারি মেরে পেরিয়ে যায় ভারত।

পড়ুন : সেমিফাইনালের একাদশে ৮ প্রবাসী ফুটবলার, বাংলাদেশ দলে দুই পরিবর্তন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন