​গাইবান্ধায় পেশাগত দায়িত্ব পালনকালে ৪ সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন; ছাত্রদল নেতাসহ জড়িতদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

​গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের প্রশাসনিক অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নৃশংস হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। প্রশাসনের অভিযান শেষে ফেরার পথে তাদের জোরপূর্বক তুলে নিয়ে একটি গোডাউনে আটকে রাখা হয়। এরপর বেধড়ক মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি জোর করে হাতে টাকা ধরিয়ে দিয়ে ভিডিও ধারণ করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
​গত শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। বর্তমানে আহত সাংবাদিকরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

​হামলার শিকার সাংবাদিকরা হলেন,​আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি, দৈনিক আজকের পত্রিকা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন,​খন্দকার রফিকুল ইসলাম রফিক,প্রতিনিধি, দৈনিক দেশ রূপান্তর,​তাজরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, স্থানীয় জনসেনা পত্রিকা,​পাপ্পু সরকার (সাংবাদিক)
​
​স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধভাবে উত্তোলন ও মজুত করা বালুর বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে অবৈধ বালু জব্দের পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর জব্দ করা হয়।
​
​ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ওই প্রশাসনিক অভিযানের তথ্য ও ভিডিও চিত্র সংগ্রহ শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আমবাড়ী এলাকায় তাদের পথরোধ করা হয়।
​পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলাম-এর নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল মব সৃষ্টি করে তাদের জোরপূর্বক একটি গোডাউনে নিয়ে যায়। সেখানে দরজা-জানালা বন্ধ করে তাদের অবরুদ্ধ করা হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরপর আরও লোকজন ডেকে এনে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। একপর্যায়ে তাদের হাতে জোর করে টাকা গুঁজে দিয়ে তার ভিডিও ধারণ করা হয়।
​
​ঘটনার বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
​পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল জানান, সাংবাদিকদের আটকে রেখে মারধরের বিষয়টি তিনি শুনেছেন। তবে অভিযানের সময় জব্দ করা গাড়িগুলো পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
​
​পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন তারা।

পড়ুন:সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন