নাটোরের বনপাড়া-পাবনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় আব্দুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সকাল ৯টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ বনপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃধাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আব্দুর রশিদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত মাসের ২০ তারিখে একই স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। এর এক মাসের ব্যবধানে আবারও প্রাণহানির ঘটনায় মহাসড়কটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
পড়ুন:সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
ইমি/


