মেহেরপুরের গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেয়েছেন রামনগর গ্রামের গৃহবধূ মোছা. লিপিয়ারা খাতুন। চার লাখ টাকা মূল্যের এসব উপহারের মধ্যে রয়েছে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন সামগ্রী। রোববার বিকেলে উপজেলার বামন্দী বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। লিপিয়ারা খাতুন রামনগর গ্রামের মো. সেলিম উদ্দিনের স্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তাঁরা লিপিয়ারা খাতুনের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
এ সময় ইরফান সাজ্জাদ ও প্রার্থনা ফারদিন দীঘি বলেন, বামন্দী একটি ইউনিয়ন হলেও মার্সেলের মাধ্যমে এর পরিচিতি দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এর আগেও বামন্দীর মার্সেল শোরুম থেকে ফ্রিজ কিনে অনেকে নগদ অর্থ ও বিভিন্ন পুরস্কার পেয়েছেন। বর্তমানে মার্সেলের পণ্য কিনলে বিদেশ ভ্রমণের সুযোগ, ক্যাশব্যাক ও নগদ উপহার পাওয়ার সুযোগ রয়েছে। তাঁরা সবাইকে মার্সেলের পণ্য কেনার আহ্বান জানান।
ঘরভর্তি উপহার পেয়ে আবেগাপ্লুত লিপিয়ারা খাতুন বলেন, বামন্দীর মার্সেল শোরুম থেকে ফ্রিজ কিনে এত উপহার পাবেন, তা কখনো কল্পনাও করেননি। আনন্দে তাঁর বুক ভরে গেছে। তাঁর দুই মেয়ে রয়েছে। পরিবারের সবাই মিলে এসব পুরস্কার ভাগ করে নেবেন বলে জানান তিনি।
মার্সেল শোরুমের স্বত্বাধিকারী মো. জিয়াদুল ইসলাম লিজন বলেন, লিপিয়ারা খাতুন মার্সেল ফ্রিজ কিনে চার লাখ টাকা মূল্যের উপহারসামগ্রী পেয়েছেন। তাঁর হাতে এসব পুরস্কার তুলে দিতে পেরে তাঁরা আনন্দিত। পাশাপাশি সততার সঙ্গে ব্যবসা পরিচালনার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জনপ্রিয় মিরাক্কেলখ্যাত অভিনেতা আবু হেনা রনি, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আলম ভূঁইয়া, রিজিওনাল সেলস ম্যানেজার মো. আরফান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পড়ুন : মেহেরপুর বিএনপির গণমিছিল ও সমাবেশ


