থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে দ্বীপটির পশ্চিম উপকূলের জনপ্রিয় পাটং সমুদ্রসৈকতের কাছের একটি শহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে থাই কর্তৃপক্ষ ও পুলিশের বরাতে জানানো হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটে একটি বাণিজ্যিক ভবনে আগুনের সূত্রপাত হয়। প্রথমে যানবাহন ভাড়া দেওয়ার একটি প্রতিষ্ঠানের ভবনে আগুন লাগে এবং পরে তা দ্রুত আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। দমকলকর্মীদের প্রায় দুই ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি; প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

পুলিশ নিশ্চিত করেছে, এই অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে কোনো পর্যটক নেই। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের এবং একজন মিয়ানমারের নাগরিক।

উল্লেখ্য, মাত্র চার মাস আগেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশটির অন্যতম প্রধান পর্যটনকেন্দ্রে আবারও এমন প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

পড়ুন : গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন