যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে একটি ওয়ানশুটার এক রাউন্ড কার্তুজসহ রাকিব হোসেন (৩৫) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-৩ এর সদস্যরা।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার নাভারন এলাকায় এসআরবি-৬ এর একটি অভিযান রাকিব কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রাকিব হোসেন ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।
যশোর এসআরবি-৬, সিপিসি-৩ এর অধিনায়ক ইয়ামিম মুবীন সরকার সুমন জানান গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ এর আভিযানিক দল ঝিকরগাছা উপজেলার নাভারন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী রাকিব হোসেন কে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান এক লটি কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিব হোসেন কে অস্ত্র কার্তুজ সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন আরো জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত
সা/


