শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন স্বর্ণা সুলতানা জেনী। সোমবার (১৫ নভেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। তাকে কর্মভার বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক।
যোগদানের পর থেকে তিনি উপজেলার ভূমি-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের দায়িত্ব পালন করছেন।
সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা স্বর্ণা সুলতানা জেনী বলেন, “ভেদরগঞ্জে প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত ভূমিসেবা পান, সে বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করব। সবার সহযোগিতা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দায়িত্ব পালন করতে চাই।”
বিজ্ঞাপন
পড়ুন : গাজীপুরে কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত লাশ উদ্ধার
বিজ্ঞাপন


