শৈলকুপায় নদী থেকে অর্ধগলিত এক ব্যাক্তির লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপার কালীনদী থেকে এক দিনমজুরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কচুয়া গ্রামের পাশ থেকে তুষার পাল নামের ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কচুয়া গ্রামের নদীর মাঝে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করলে স্বজনরা তার পরিচয় শনাক্ত করে। সেখান থেকে লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

৫৭ বছর বয়সী তুষার পাল গত মঙ্গলবার কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, কালীনদী থেকে তুষার পাল (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন