আ.লীগের সন্ত্রাসীদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

কার্যক্রম ​নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা।

সোমবার বিকালে সদর উপজেলা জামায়াতের আয়োজনে শহরের ঈদগাহ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জামায়াতের আমীর আশরাফ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর। আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাসসহ নেতৃবৃন্দরা।

​সমাবেশে বক্তারা দেশব্যাপী আওয়ামী লীগের অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা গোপালগঞ্জে হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির কোনো স্থান হবে না। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে জুলাইয়ের মতো আবারও কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দড়াটানা ভৈরব চত্বর, গাড়িখানা রোড ও চিত্রা মোড় প্রদক্ষিণ করে শহরের মনিহার মোড়ে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সারাদেশে সন্ত্রাসের বিরুদ্ধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন