ঘাটাইলের সাগরদিঘীতে জাকের পার্টির দাওয়াতি র‌্যালি

মহা পবিত্র বিশ্ব ওরশ শরীফ-২০২৭ উপলক্ষে টাঙ্গাইল ঘাটাইলে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দাওয়াতি ও প্রচারমূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার সাগরদিঘীতে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা এ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সাগরদিঘী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাগরদিঘী চৌরাস্তায় শেষ হয়।পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,জাকের পার্টি টাঙ্গাইল সাংগঠনিক পূর্ব জেলা সভাপতি মো. আব্দুল আজিজ খান অটল, জেলা সাধারণ সম্পাদক আতিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ -সাধারণ সম্পাদক মোঃ বাবলু মিয়া,উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান, সাগরদিঘী ইউনিয়ন শাখার সভাপতি শামসুল হক,সহ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, অর্থ সম্পাদক মোঃ লাল মিয়া, টাঙ্গাইল জেলা বাস্তুুহারা ফ্রন্টের সভাপতি মোঃ রিপন মিয়াসহ জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জাকেরান ও ধর্মপ্রাণ মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় স্থানীয় জাকের পার্টির নেতাকর্মীরাও বক্তব্য দেন। বক্তারা মহা পবিত্র বিশ্ব ওরশ শরীফ-২০২৭ উপলক্ষে দাওয়াতি কার্যক্রম ও প্রচার-প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতের বদলি, নতুন কর্মস্থল চট্টগ্রাম বিভাগ!

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন