বন্দরে ভাড়াবাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে মো. রিয়াজ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ কদমতলী এলাকার ডাক্তার ফাতেমার ভাড়াবাসার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত রিয়াজ ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে পারিবারিক কলহের জেরে রিয়াজের সঙ্গে তাঁর স্ত্রীর মনোমালিন্য চলছিল। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের খাটের ওপর থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করে। তাঁর গলায় ফাঁসের মতো আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে রিয়াজ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পড়ুন:মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন