জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন ফ্যাসিবাদ। আর যখন ক্ষমতার বাইরে যাতে তখন তারা নাশকতাবাদ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ। সেই সন্ত্রাসীগুলোই তারা করছে। ২৪’ এর আগে ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা আয়নাঘর প্রতিষ্ঠা করে দেশের মানুষকে ঘুম করে রেখে নির্যাতন ও গণহত্যা করেছে৷ সেই আওয়ামী লীগ ২৪’ পরেও বাংলাদেশ মানুষের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে। তারা দেশে নাশতকা করার চেষ্টা করছে।
মঙ্গলবার দুপুরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষের মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার সম্পর্কে তিনি বলেন, শেষ হাসিনা বাংলাদেশে আসার যে কথা বলছে, আসলে একটা পাগলের বোল। শেষ হাসিনার নিজে আসা প্রশ্ন নয়, বরং শেখ হাসিনাকে চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশ ফিরিয়ে নিয়ে এসে তার শাস্তি রয়েছে তা কার্যক্রর করার বর্তমান সরকারের রয়েছে। শেখ হাসিনার বাংলাদেশে চলে আসার সাহস নেই৷ তিনি এখন পর্যন্ত নিজের চেহারা প্রদশন করতে পারেন না৷ যদি বাংলাদেশকে নানাভাবে অস্থির করার চক্রান্ত করা হয়, অবশ্যই বাংলাদেশের জনগণ প্রতিহত করবে৷
লন্ডনে সফররত নাহিদ ইসলামের উপর হামলার ঘটনায় তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের যেসব সন্ত্রাসী রয়েছে তারা নাহিদ ইসলামকে আক্রমণ করতে চেয়েছে। সেখানে বাংলাদেশী এবং এনসিপির নিরাপত্তার দেয়ার কারণে নাহিদের উপর কোন আক্রমণ করতে পারেনি। এ ঘটনায় বাংলাদেশের সরকারের প্রতি আহবান থাকবে, একজন সংসদ সদস্য ও চিফ হুইপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের, সেখানকার হাইকমিশনার যেনো যোগাযোগ করে নিরাপত্তা নিশ্চিত করে৷ একই সাথে নাহিদের উপর হামলাকারীদের বাংলাদেশী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারের কাছে আহবান জানাই৷
এসময় টাঙ্গাইল জেলা এনসিপি’র আহবায়ক কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য
সা/


