মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অবশিষ্ট কাঠামোয় মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি সংবলিত নতুন ম্যুরাল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে নবনির্মিত ম্যুরালটির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম,প্রক্টর অধ্যাপক ড.মনির মোর্শেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে ক্যাফেটেরিয়ার সামনের প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মাণ ও উদ্বোধন করা হয়েছিল। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা ম্যুরাল থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সরিয়ে ফেলেন। এ সময় ম্যুরালের মূল স্তম্ভ ও অবকাঠামো অক্ষত ছিল।
দীর্ঘদিন অব্যবহৃত থাকা সেই কাঠামোতেই এবার মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি স্থাপন করা হলো।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, আমি নতুন যোগাদান করেছি। ওই স্থানে একটি ম্যুরালে ভাঙাচূড়া, ময়লা এবং খারাপ অবস্থায় ছিলো। সেখানে কি ছিলো তা আমি দেখিনি। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীরা ওই জায়গাটি সুন্দর করে বলেছিলো। ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনার প্রতি সম্মান রেখেই এটি করা হয়েছে। বিশ^বিদ্যালয়ে প্রবেশমুখে ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে। ভাসানীকে সম্মান দেয়া আমাদের সকলের দায়িত্ব।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১৭ নভেম্বর এই মহান নেতার মৃত্যু হয়। তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পড়ুন : কিশোর মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
সা/


