টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ভোর থেকে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ঢেকে যায় ভাসানীর মাজার। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মানুষ স্মরণ করে মহান এই নেতাকে। তার অসংখ্য মুরিদান ও ভক্তদের কন্ঠে যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী স্লোগানে মুখরিত হয়ে উঠে মজলুম জননেতার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাজার প্রাঙ্গন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচি উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। এরপর ভাসানী পরিবার, টাঙ্গাইল, প্রেসক্লাব, ন্যাপ ভাসানী, ভাসানী পরিষদ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।

অপরদিকে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণসংহতি আন্দোলন, ও গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন।

এদিকে ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাজার প্রাঙ্গণে বিএনপি’র উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু ও আবদুস সালাম পিন্টু, মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মওলানা ভাসানী সম্মান প্রদর্শন তখনই সার্থক যখন তার নীতি ও আদর্শকে ধারণ করা হয় এবং তার পরামর্শ নিজেদের জীবনে কার্যক্রম করা হয়।

মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তাঁর সেই আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনের পথে এগিয়ে যাব।

এছাড়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত শেষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন ফ্যাসিবাদ। আর যখন ক্ষমতার বাইরে যাতে তখন তারা নাশকতাবাদ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ। সেই সন্ত্রাসীগুলোই তারা করছে। ২৪’ এর আগে ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা আয়নাঘর প্রতিষ্ঠা করে দেশের মানুষকে ঘুম করে রেখে নির্যাতন ও গণহত্যা করেছে। সেই আওয়ামী লীগ ২৪’ পরেও বাংলাদেশ মানুষের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে। তারা দেশে নাশতকা করার চেষ্টা করছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার পিছপা হয়নি। অর্থনৈতিক নানা চাপের মধ্যেও সরকার শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বতী সরকারের সময়ে করা অধ্যাদেশ অনুযায়ী তিন বছর পরপর মজুরি পুনর্র্নিধারণের বিধান রয়েছে। বর্তমান সরকার সেই বিধান গ্রহণ করেছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় আসায় মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে ক’দিন আগে থেকেই ভাসানাীর ভক্ত-মুরিদানরা দেশের বিভিন্ন জায়গা থেকে সন্তোষে আসতে শুরু করেন। তার মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল নামে।

পড়ুন : হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ১৩শ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন