১৯ তারিখে লকডাউনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে : সাইদুল ইসলাম কিসমত

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর থানা বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংকের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা বিএনপির সাবেক স্বনির্ভরবিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামান চাঁন।

পথসভায় সাইদুল ইসলাম কিসমত বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। টুঙ্গিপাড়া থানা ও টুঙ্গিপাড়া-৩ আসনের সংসদ সদস্যের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে হবে। আগামী ১৯ নভেম্বর লকডাউনের নামে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এ জন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রাতের বেলা পাহারার ব্যবস্থা করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, দেশের কোথাও যেন কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন