ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পরপরই আপিল করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, আদেশের কপি পাওয়া মাত্রই আমরা আপিল করব। দ্রুত কপি সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ কপি পাওয়া গেলে আজই আপিল করা হবে।

উল্লেখ্য যে, এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। বুধবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়।

আদালতের এ নির্দেশের ফলে চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ভর্তি পরীক্ষার সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর শেষ হওয়ার কথা। মেডিক্যাল ও ডেন্টাল কলেজসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে। হাইকোর্টের নির্দেশ বহাল থাকলে এসব পরীক্ষার সময়সূচিও প্রভাবিত হতে পারে।

অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন