গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে মা ও শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, সতীন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সতীনকে আটক করেছে পুলিশ।
​মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

​নিহতরা হলেন—দুলাল গ্রামের বাসিন্দা ও রেলওয়ে কর্মচারী আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী আঁখি বেগম (৩৫) এবং তাদের তৃতীয় সন্তান আদিল মিয়া (৫)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক মিয়ার দুই স্ত্রী আঁখি বেগম ও শাহিনা বেগম (৩২) একই বাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরেই দুই সতীনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় এই বিরোধের জেরে আঁখি বেগম ও তার শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

​খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

​সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, “প্রাথমিক সুরতহালে মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের সতীন শাহিনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

​তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পড়ুন : আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন