দিনাজপুরে বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

সীমান্তকে মাদক চোরাকারবারিদের অবৈধ কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে ব্যবহারের অপচেষ্টা প্রতিহত করতে কঠোর অবস্থানে রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিরল সীমান্ত থেকে ১ লাখ ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

দিবাগত রাতে ব্যাটালিয়নের অধীনস্থ এনায়েতপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিজিবির আভিযানিক তৎপরতা টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে ৪৪০ পিস ভারতীয় নেশাজাতীয় (ট্যাপেন্টাডল) ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,০৮,০০০ টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের অবৈধ কর্মকাণ্ডের নেটওয়ার্ক উদ্ঘাটনে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচারের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধীরা কৌশল পরিবর্তন করলেও তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আমাদের গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সীমান্ত নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা রক্ষায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার অতিথপুর স্টেশনে আগুন, তবে ট্রেন চলাচল স্বাভাবিক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন