গোপালগঞ্জে হামলা-অগ্নিসংযোগ: নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

গোপালগঞ্জে সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহম্মেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে জেলা শহরের মাইজদী প্রধান সড়কে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের কয়েক’শ নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা গোপালগঞ্জের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি। তিনি আগুন-সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহম্মেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা দুষ্কৃতকারী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।

এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম তারেক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি, অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায়। এই সন্ত্রাসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে প্রশাসনকে কার্যকর ও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা গোপালগঞ্জের হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন