চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নে ভুয়া এনজিও দিয়ে হোল্ডিং ট্যাক্স আদায়ের অভিযোগ ‎

‎সরকারি কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান নেই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়োগ বা অনুমোদন বিহিন। ব্যক্তিগত চুক্তিতে লোকবল নিয়ে ইউনিয়নবাসীর কাছ থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করছেন এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে এক বছরে দুবার কর আদায়ের অভিযোগও উঠেছে। ঘটনাটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১০ নম্বর বাতিসা ইউনিয়ন পরিষদের। এ কাজে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

‎অভিযোগ অনুযায়ী, প্যানেল চেয়ারম্যানের সঙ্গে ২০ শতাংশ ভাগাভাগির ভিত্তিতে মুনছুরুল আলম নামের এক ব্যক্তিকে হোল্ডিং ট্যাক্স আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ তাঁর নামে কর আদায়ের জন্য কোনো সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান নেই। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই স্ট্যাম্পে চুক্তি করে তিনি ব্যক্তিগতভাবে এ কাজ করছেন। তাঁর সঙ্গে আরও পাঁচ থেকে ছয়জন ব্যক্তি কর আদায়ে যুক্ত রয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাতিসা ইউনিয়নে এক দফা হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়। এর কয়েক মাসের ব্যবধানে নভেম্বর মাসে আবারও কর আদায় শুরু হয়। এতে একই বছরে দুবার কর দিতে হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। কর দিতে অনীহা প্রকাশ করলে সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যাবে না বলেও জানানো হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

‎খোঁজ নিয়ে জানা গেছে, মুনছুরুল আলমের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার আতশখালী গ্রামে। তিনি মহিউদ্দিন মোল্লার ছেলে। বাতিসা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ের কাজে তাঁর নিয়োগের বৈধতা এবং এ কাজে অন্য ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।

‎নাম প্রকাশ না করার শর্তে বাতিসা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, আমাদের কাছ থেকে এক বছরে দুবার হোল্ডিং ট্যাক্স নেওয়া হচ্ছে। টাকা না দিলে সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে না বলে জানানো হয়। এভাবে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা কার কাছে বিচার চাইব, তা বুঝতে পারছি না।

‎হোল্ডিং ট্যাক্স আদায়কারী মুনছুরুল আলম বলেন, চেয়ারম্যানের মাধ্যমে তিনি ট্যাক্স আদায় করছেন। তাঁর নামে কোনো সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান নেই। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনার যা পারেন লিখেন, আমার কোনো সমস্যা নেই।

‎অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ২০২৪-২৫ অর্থবছরের হোল্ডিং ট্যাক্স চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদায় করা হয়েছে। এখন ২০২৬-২৭ অর্থবছরের টাকা আদায় করা হচ্ছে।
‎সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে কর আদায় করা হচ্ছে কি না, জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান।

‎চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, আমি এখানে যোগদান করেছি চার দিন হয়েছে। বিষয়টি মাত্র শুনলাম। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা ও আরএম শাখা) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, হোল্ডিং ট্যাক্স আদায়ের বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

‎পড়ুন : সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন