দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বুধবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনার থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশ মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন- জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহ হেল কাফী সাহেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে বর্তমান স্থিতিশীল পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকেই প্রতিহত করবে।

বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন