আগামী ১৯ নভেম্বর ২০২৬ কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গাংনী উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিল চলাকালে সড়কে আগুন জ্বালানোর ঘটনাও ঘটে। মিছিল থেকে আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
এদিকে, ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে গাংনীর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। তবে কর্মসূচি বাস্তবায়নে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে পরবর্তী কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে কি না, তা জানা যায়নি।
পড়ুন : সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪


