১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে মেহেরপুরে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নির্দেশনায় মেহেরপুর পৌর, গাংনী ও মুজিবনগর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন বলে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মেহেরপুর পৌর এলাকার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
একই সময়ে মুজিবনগর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
এদিকে, ১৯ নভেম্বরের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে জেলা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নির্দেশনায় এসব অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
পড়ুন : জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল


